Rayhan Tube

সর্বশেষ আর্টিকেল

আপনারা হয়ত কোনো দেশ আছে যাতে কোনো মাটি নেই এটি কি কখনো ভেবেছেন |প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এরকম একটি দেশের নাম বলব এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো |

এই দেশটি 2 সেপ্টেম্বর 1967 সালে স্বাধীন হয় | এটি সবচেয়ে ছোট দেশও বটে | হ্যা এর নাম হচ্ছে সিল্যান্ড |
যে দেশে মাত্র 27 জন মানুষ থাকে
সিল্যান্ড :রাজধানীর নাম HM Fort Roughs

সিল্যান্ড একটি অণুরাষ্ট্র (ইংরেজি Micronation মাইক্রোনেশন)। এখানকার বাসিন্দারা নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবী করলেও বিশ্বের কোনও সার্বভৌম রাষ্ট্র একে রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়নি

সবচেয়ে ছোট দেশ |
সিল্যান্ড :আয়তন ৫৫০ বর্গমিটার


ভৌগিলিক অবস্থান :
  • এই তথাকথিত ক্ষুদ্রতম দেশটির মোট আয়তন ৫৫০ বর্গমিটার। 
  • ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। দেশটির একটি রাজধানীও রয়েছে। দেশটির রাজধানীর নাম HM Fort Roughs
  •  এই দেশটি সাগরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় ইস্পাতের পাইপের উপর এই দেশটির অবস্থান। এই দেশটিতে কোনো মাটি নেই। পুরোটাই ইস্পাত। 
  • এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। 
  • দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটিই এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা উড়তে দেখা যাবে।


মুদ্রা :
  1. মজার বিষয় হচ্ছে সে দেশে মুদ্রাও রয়েছে | 
  2. দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যানন্ড ডলার।
  3. তবে বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না।

এখন প্রশ্ন আসতে পারে কিভাবে স্বাধীন হলো | হ্যা এই দেশকে কেউ স্বীকৃতি দেয়নি তবে বিরোধিতা ও করেনি  |


ইতিহাস :





  • এটি আসলে ২য় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দুর্গ বানানোর পরিকল্পনা করল। 
  • সে পরিকল্পনা থেকেই উপকূল থেকে ১০ কিলোমিটার গভীরে বানানো হলো মউনশেল সি ফোর্ট। এখান থেকে শত্রু যুদ্ধ জাহাজগুলোর ওপর নজরদারি করা হতো। প্রয়োজনে শত্রু জাহাজে আক্রমণ পরিচালনার কাজও চলত।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত ঘোষণা করে।
  • ১৯৬৭ সালের ২রা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক Major Paddz Roy Bates এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হোন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় 
  • | পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি। মোট জনসংখ্যার তিনজনই Bates পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা, রানী এবং রাজপুত্র
সিল্যান্ড: রাজা Major Paddz Roy Bates


পতাকা এবং প্রতীক :

সিল্যান্ডের  নিজস্ব পতাকা এবং প্রতীক রয়েছে   

 মাটি নেই দেশে
সিল্যান্ড : পতাকা
যে দেশে মাত্র 27 জন মানুষ থাকে এবং মাটি নেই দেশে,এবং সবচেয়ে ছোট দেশ |
সিল্যান্ড :প্রতীক 

অগ্নিকান্ড : 

সিল্যান্ডে একবার অগ্নিকান্ড সংঘটিত হয়। সময়টি ছিল ২০০৬ সালের ২৩ জুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে।এতে সিল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ইংল্যান্ডের উদ্ধারকারী হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে সিল্যান্ডকে মেরামত করা হলে ২০০৬ সালের নভেম্বরে তারা আবার সিল্যান্ডে ফিরে যান


BY : siddikur Rahman Rayhan


বিনামূল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে এমন অজুহাত তুলে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফেসবুক বন্ধ
ফ্রি ফেসবুক বন্ধ

গত মঙ্গলবার ইন্টারনেট সরবরাহকারীদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে গত বুধবার থেকে কার্যকরের নির্দেশ দিয়েছে বিটিআরসি। 

বিটিআরসির চিঠিতে ১৪ (মঙ্গলবার) জুলাইয়ের তারিখ দেওয়া হলেও অপারেটরেরা জানিয়েছে তারা ১৬ জুলাই (বৃহস্পতিবার) তা পেয়েছে। চিঠিতে ১৫ জুলাই (গত বুধবার) থেকে নির্দেশনা কার্যকর করতে বলা হয়।
তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে দেওয়া বিটিআরসির উপপরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো সাইটগুলো বহুল ব্যবহৃত।

 অ্যাপের মাধ্যমে বা সরাসরি ব্রাউজ করে বিনামূল্যে বা স্বল্পমূল্যে ব্যবহারের জন্য অপারেটরগুলো বিভিন্ন সময় বিভিন্নরকম প্যাকেজ ঘোষণা করতো। তবে বিটিআরসির নির্দেশনার পর এ সুযোগ আর থাকছে না।



ফেসবুক সংক্রান্ত ফ্রি অফার বন্ধে বিটিআরসির নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন বলে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান।
 শনিবার গ্রামীণফোন তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক ঘোষণায় ফেসবুক সংশ্লিষ্ট যাবতীয় বিনামূল্যের অফার বন্ধের বিষয়টি জানিয়েছে।

চারটি ভ্যাকসিনের ট্রায়ালে সফলতা

অক্সফোর্ড ছাড়া আরও চারটি ভ্যাকসিনের ট্রায়ালে সফলতা

গত জানুয়ারিতে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা যখন নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু করেন, তখন খুবই সামান্য পরিমাণে ছড়াচ্ছিল এর সংক্রমণ; এমনকি সুনির্দিষ্ট কোনও নামও ছিল না তার। পরের ছয় মাসে ভাইরাসটি যখন ছয় লাখ মানুষের প্রাণ কেড়েছে, তখন এটি থামাতে ভ্যাকসিন তৈরির মিশনে নেতৃত্ব দিচ্ছে অক্সফোর্ডের সেই দলটিই। ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার কাঁধে রয়েছে তাদের সেই ভ্যাকসিন উৎপাদনের দায়িত্ব। করোনার হাত থেকে বিশ্বকে রক্ষায় শত শত কোটি ডোজ তৈরির উদ্যোগ নিয়েছে তারা। এরপরও দু’টি প্রশ্ন থেকেই যায়: ভ্যাকসিনটি কি নিরাপদ? এতে কাজ হবে তো? প্রথম প্রশ্নের উত্তর ২০ জুলাই মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশ করেছে অক্সফোর্ড। গত এপ্রিলে এক হাজার স্বেচ্ছাসেবকের ওপর শুরু হওয়ায় ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে তারা।
অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটের পরিচালক এবং ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনের অন্যতম লেখক আড্রিয়ান হিলের তথ্যমতে, তাদের ভ্যাকসিন শক্তিশালী রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি করছে এবং এটি বেশ সহনশীল ও নিরাপদ মনে হচ্ছে। ভ্যাকসিনটি অ্যান্টিবডি এবং ‘একটি দুর্দান্ত’ টি-সেল প্রতিক্রিয়া তৈরি করেছে। অ্যান্টিবডি এবং টি-সেল হচ্ছে শরীরে রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রধান দুই হাত। এরা জীবাণু শনাক্ত করে তাদের নিষ্ক্রিয় করে দেয় এবং আক্রান্ত কোষ মেরে ফেলে মানবদেহে রোগের বিস্তার বন্ধ করতে সাহায্য করে।
ডা. হিল বলেছেন, প্রাকৃতিক সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবডির মাত্রা এবং টি-সেলের প্রতিক্রিয়া যেমন থাকে, ট্রায়ালে তার সঙ্গে প্রচুর মিল পাওয়া গেছে। তার কথায়, অক্সফোর্ডের ভ্যাকসিনটি আমেরিকান বায়োটেক ফার্ম মডার্নার তৈরি ভ্যাকসিন থেকে অনেক ভালো।
করোনাভাইরাস প্রতিরোধে টি-সেলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ একে অত্যন্ত দীর্ঘস্থায়ী রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করতে দেখা গেছে। সিঙ্গাপুরের ডিউক-এনইউএস স্কুলের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রায় ১৭ বছর আগে সার্স সংক্রমণে ভুক্তভোগীদের শরীরে এখনও টি-সেল ভিত্তিক রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। নভেল করোনাভাইরাস সার্সেরই সমগোত্রীয় একটি ভাইরাস।
শুধু অক্সফোর্ডেরই নয়, ইতিবাচক ফল দেখা যাচ্ছে আরও চারটি ভ্যাকসিনের ট্রায়ালে। মডার্না এবং ফাইজার ইতোমধ্যেই তাদের গবেষণার প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। সোমবার ক্যানসিনো বায়োলজিকস নামে একটি চীনা কোম্পানিও তাদের তথ্য জানিয়েছে।
এধরনের ট্রায়ালে অবশ্যই সবার চেয়ে এগিয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন। ব্রিটেনে তাদের ট্রায়ালের জন্য ১০ হাজার রোগী জোগাড় প্রায় শেষের পথে, ব্রাজিলেও দ্রুত এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবক সংগ্রহ। দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের ট্রায়াল মাত্র শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে আমেরিকায়ও আরেকটি ট্রায়াল শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষেই গবেষকরা পুরোপুরি নিশ্চিত হতে পারবেন, ভ্যাকসিনটিতে কতটা কাজ হবে।
তবে, অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম ট্রায়ালের ফলাফল ইতিবাচক পাওয়া গেলেও নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে হবে, আরও পরীক্ষার আগে জরুরি অনুমোদনের জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে কি না। অবশ্য অক্টোবরের শুরুর দিকেই তা ঘটতে পারে।
অক্সফোর্ডের তথ্যপ্রকাশের দিন কোভিড-১৯’র আরেকটি সম্ভাব্য চিকিৎসার কথাও জানা গেছে। সিনায়ারগান নামে একটি ব্রিটিশ বায়োটেক কোম্পানি ঘোষণা দিয়েছে, ইন্টারফেরন বেটা নামে একটি বস্তু করোনার চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে। ট্রায়ালে ওষুধটি ১০০ রোগীর শরীরে প্রয়োগের পর তাদের মধ্যে আইসিইউতে নেয়ার সংখ্যা ব্যাপকহারে কমে গেছে, ৭৯ শতাংশ রোগীর আর ভেন্টিলেটর সহায়তার দরকার পড়েনি। ওষুধটি প্রয়োগে রোগীদের সুস্থতার হার দুই থেকে তিনগুণ বেড়ে গেছে। শিগগিরই এ বিষয়ে গবেষণালব্ধ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি।
তবে সিনায়ারগান কীভাবে তাদের ট্রায়াল চালিয়েছে বা কী ধরনের রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে সে বিষয়ে তারা এখনও কিছু জানায়নি, কিংবা তাদের গবেষণার ফলাফল বিশদ পর্যালোচনাও হয়নি। এ কারণে এ তথ্যের সত্যতা নিয়ে এখনও নিশ্চিত নন অন্য গবেষকরা।
তারপরও, যদি এ দাবি সত্য প্রমাণিত হয়, এটি হবে করোনাভাইরাস মোকাবিলায় অসাধারণ অগ্রগতি। ফলে সব মিলিয়েই আশা করা যাচ্ছে, চলতি বছরের মধ্যেই করোনা মহামারি থামানোর সুনির্দিষ্ট পদ্ধতি বেরিয়ে আসছে। (দ্য ইকোনমিস্ট থেকে অনূদিত)।অক্সফোর্ড ছাড়া আরও চারটি ভ্যাকসিনের ট্রায়ালে সফলতা

স্মার্টফোন গরম হলে করণীয়

বিভিন্ন কারণেই গরম হয়ে যায় স্মার্টফোন। কখনো কখনো অতিরিক্ত ব্যবহারের ফলে, কখনো আবার চার্জ দিলে। এমনকি বেশি বেশি গেমস খেললেও একই সমস্যা হয়।

অনেক স্মার্টফোন আবার কথা বলতে বলতেও গরম হয়ে উঠেছে! তখন মনের মধ্যে অস্বস্তি শুরু হয়। জেনে নিন ফোনের এই ব্যাটারি গরম হয়ে ওঠা বন্ধ করবেন কী করে?
  1.  রাতভর ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়। বিছানা বা সোফায় ফোন চার্জে বসাবেন না। টেবিলে রেখে ফোন চার্জ করুন।
{স্মার্টফোন গরম হলে করণীয়
  •  চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বেরতে পারে না। ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে।
[স্মার্টফোন গরম হলে করণীয়]
 ৩। চার্জ শেষ হলে চার্জার ফোন থেকে ডিসকানেক্ট করুন। সারা রাত ফোন চার্জ করলে যেমন ফোন গরম হয় একই সঙ্গে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।
[স্মার্টফোন গরম হলে করণীয়]
৪। অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভাল। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকে।
[স্মার্টফোন গরম হলে করণীয়]
  • ৫। যে সব অ্যাপস চালালে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় সেগুলো ফোন থেকে আন-ইনস্টল করে দেওয়াই ভাল।




করোনাভাইরাস থাকবে ২০২৪ সাল পর্যন্ত!
        করোনাভাইরাস থাকবে ২০২৪ সাল পর্যন্ত!
মানব সভ্যতা এখন এক বৈশ্বিক সংকট মোকাবেলা করছে। সম্ভবত আমাদের এই প্রজন্মের সবচেয়ে বড় সংকট। করোনা ঝড়ে বিপর্যস্ত বিশ্বের প্রায় সব দেশ। ঘাতক এই ভাইরাসকে ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। লকডাউন চলছে দেশে দেশে।
  • তবে এতকিছু করার পরও কিছুতেই রোখা সম্ভব হচ্ছে না মারণ ভাইরাসের সুনামি স্রোত। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন কবে থামবে এই ঝড়?
তবে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন পিলে চমকে যাওয়া খবর। বলছেন এ প্রাণঘাতী ভাইরাস আরও ৪ বছর থাকতে পারে।  তদের মতে, আগামী ২০২৪ সাল পর্যন্ত থাকবে করোনাভাইরাসের হুমকি।
  • এ ভাইরাস মোকাবেলায় ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হতে পারে। পাঁচজন গবেষকের এ গবেষণা মঙ্গলবার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়।
  • গবেষণায় বলা হয়েছে, আগামী দুই বছর টানা এক জায়গায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বিষয়টি এমন নয়। তবে যদি করোনার কোন ভ্যাকসিন এই সময়ের মধ্যে আবিষ্কার না হয় তাহলে এটা অবশ্যই মেনে চলতে হবে।
গবেষকরা আরও বলেন, করোনা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির দিকে আরও নজর দেওয়া উচিত যেহেতু ভাইরাসটি ২০২৪ সাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।
  • এদিকে হার্ভার্ডের গবেষকদের এ পর্যবেক্ষণ হোয়াইট হাউসের পূর্বাভাসের একদম বিপরীত। হোয়াইট হাউস থেকে এক পর্যবেক্ষণে বলা হয়েছিল, এই গ্রীষ্মেই করোনাভাইরাস মহামারি দূর হয়ে যাবে।

 চীনের প্রধান ভাইরাস বিশেষজ্ঞ ডঃ ঝং নানশান দাবি করেছেন যে, আগামী চার সপ্তাহের মধ্যে পুরো বিশ্ব বদলে যাবে। মানে আগের মতোই হবে। করোনার ভাইরাসের নতুন কেস আসা কমবে। পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস।

উল্লেখ্য, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি সত্ত্বেও করোনার বিস্তার ঠেকাতে পৃথিবীর বিভিন্ন দেশ স্কুল, কলেজ, ও মার্কেট বন্ধ রেখে সামাজিক দূরত্ব মেনে চলছে।  কভিড-১৯ এর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে সবচেয়ে বেশি সংকটে পড়েছে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা। বিশ্বজুড়ে ১ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এ ভাইরাস। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। সূত্র-সাউথ চায়না মনিটরিং পোস্ট।

 নবদম্পতির আত্মহত্যা
বিয়ের আধা ঘন্টা পর নবদম্পতির আত্মহত্যা
 ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে গোপনে বিয়ে করার আধা ঘণ্টা পর আত্মহত্যা করেছে নবদম্পতি। একই ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী প্রসেনজিৎ মাঝি ও স্ত্রী আগমনী বাগদি। 

 গতকাল শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাস বনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, আগমনী বাগদির এর আগে বিয়ে হয়েছিল। ছয় মাস আগে তার স্বামী মারা যান। পরে বিধবা আগমনীর গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বনপুকুর গ্রামের প্রসেনজিৎ মাঝির সঙ্গে।

সমাজের বাধানিষেধকে উপেক্ষা দুজনে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। গতকাল শুক্রবার দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে গোপনে বিয়ে করেন।

স্থানীয়রা মনে করছেন, বিয়ের পর অন্যের বাঁকা চাহনির কথা ভেবে দুজনে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। 

পুলিশ গিয়ে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

শেখ হাসিনাকে ইমরান
শেখ হাসিনা /ইমরান খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ইমরান খান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দুই নেতা তাদের ১৫ মিনিটের টেলিফোন আলাপে করোনা মহামারি ও বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির বিভিন্ন বিষয়ে কথা বলেন বলে জানান প্রেস সচিব

ইহসানুল করিম বলেন, কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী করোনা মহামারি সংকট মোকাবিলা এবং চিকিৎসাক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন।
ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি জানতে চাইলে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বন্যার সার্বিক পরিস্থিতি এবং এটি মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget